ইরাকে মসজিদে বোমা: বহু লোক হতাহত
ইরান সীমান্তের কাছে উত্তর পূর্বাঞ্চলীয় ইরাকের খানাকিন শহরের দুটি শিয়া মসজিদের বাইরে শুক্রবার আত্মঘাতি বোমা বিস্ফোরণে বহু লোকের প্রাণহানি ঘটেছে।
জুম্মার নামাজ আদায়ের জন্য সমবেত শত শত মুসল্লির মাঝে দুই আত্মঘাতি হামলাকালী বোমা বিস্ফোরণ ঘটায়।
এতে ঠিক কতজন নিহত হয়েছে, তা জানা যায়নি। তবে একটি খবরে নিহতের সংখ্যা ৩৮ বলে উল্লেখ করা হয়।
খানাকিন শহরটি শিয়া এবং কুর্দী জন অধ্যুষিত। ১৯৮০ এর দশকে ইরান-ইরাক যুদ্ধের সময় শহরটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়।
প্রাদেশিক কাউন্সিল নেতা ইব্রাহিম হাসান আল বাজালান বার্তা সংস্থা এএফপিকে বলেন, দুই হামলাকারী কোমরে বেল্ট বেধে খানাকিনের দুটি মসজিদে ঢুকে পড়ে এবং এই বিস্ফোরণ ঘটায়। এতে বহু লোক হতাহত হয়।
