কান্দাহারে গাড়ি বোমা বিস্ফোরণ
আফগানিস্তানের সরকারি কর্মকর্তারা বলেছেন, দক্ষিণাঞ্চলীয় শহর কান্দাহারে বুধবার একটি শক্তিশালী গাড়ি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
কান্দাহারের আফগান সেনাবাহিনীর উপ-প্রধান জেনারেল শাহ ওয়ালি সাংবাদিকদের জানান, কান্দাহারে বড় ধরনের বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এটি একটি গাড়ি বোমা বিস্ফোরণ।
জেনারেল ওয়ালি বলেন, বুধবার সকালের ব্যস্ত সময়ে ঘটা বিস্ফোরণে প্রাণহানির ব্যাপারে বর্তমানে কর্তৃপক্ষের কাছে কোন খবর নেই।
তবে অন্য আরেকটি সূত্র বলছে, একটি বিপণন এলাকায় বিদেশী পর্যটকদের বহনকারী গাড়িকে লক্ষ্য করে গাড়ি বোমার বিস্ফোরণ ঘটানো হয়েছে।
চলতি বছরে আফগানিস্তানে বিভিন্ন গেরিলা হামলায় ১,৪০০ জন লোক নিহত হয়েছে।
