২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সাদ্দামের আরো এক আইনজীবীকে হত্যা

সাদ্দাম হোসেনের আরো একজন আইনজীবীকে হত্যা করেছে বন্দুকধারীরা।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2005, 09:18 PM

Updated : 26 Apr 2022, 06:16 PM

মঙ্গলবার অজ্ঞাত তিন বন্দুকধারী আদেল আল জুবেদী নামের ওই আইনজীবিকে হত্যা করে। একই ঘটনায় তাহামির আল খুজি নামের একজন অ্যাটর্নি আহত হয়েছেন।

এর আগে গত মাসে সাদ্দামের আরো একজন আইনজীবীকে হত্যা করা হয়।

সাদ্দামের প্রধান আইনজীবী খলিল আল দুলাইমি এ হামলার জন্যে সরকারকে দায়ী করেছেন। তিনি বলেন, সরকারি গাড়িতে করে হামলাকারীরা এসেছে এবং সরকারের নির্দেশেই এ হামলা হয়েছে।