২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতে যাত্রীবাহী ট্রেন দুর্ঘটনায় ১৭ জন নিহত ১ লিড

ভারতের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় রাজ্য অন্ধ্র প্রদেশে যাত্রীবাহী ট্রেন দুর্ঘটনায় ১৭ জন নিহত হয়েছে। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশংকা করা হচ্ছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2005, 02:14 PM

Updated : 26 Apr 2022, 06:15 PM

ট্রেনটির কয়েকটি বগি লাইনচ্যুত হয়ে বন্যার পানি পড়ে যাওয়ায় মৃতের সংখ্যা বাগবে বলে ধারণা করা হচ্ছে।

শনিবার ভোরে হায়দ্রাবাদের প্রায় ৩০ কিলোমিটার দক্ষিণের শহর ভেলিগন্ডার নিকটবর্তী স্থানে ডেল্টা এক্সপ্রেস লাইনচ্যুত হয়।

কয়েক দিন ধরে ওই অঞ্চলে ভারী বর্ষণের কারণে বন্যার সৃষ্টি হয়েছে।

কয়েকটি বগি পানির নিচে ডুবে যাওয়ায় আটকে পড়া যাত্রীদের উদ্ধার করা কঠিন হয়ে পড়েছে। প্রতিটি বগিতে ৫০ থেকে ৬০ জন যাত্রী ছিল বলে জানা গেছে।

ভারতীয় রেলওয়ের মুখপাত্র ইশথার কর লেন বলেন, উদ্ধারকর্মীদের একটি দল ঘটনাস্থলে পৌঁছেছে।

ভারতে বিশ্বের সবচে দীর্ঘ রেল যোগাযোগ ব্যবস্থা থাকলেও ট্রেনের নিরাপত্তা ব্যবস্থা খুবই নাজুক।

দেশটিতে প্রতি বছর প্রায় তিনশ রেল দুর্ঘটনায় বহু প্রাণহানি ঘটে থাকে।

এ মাসের প্রথমে মধ্য প্রদেশে রেল দুর্ঘটনায় অন্তত ১৬ জন নিহত এবং ১২ জন আহত হয়।