ভারতের অন্ধ্র প্রদেশে ধেয়ে আসছে সাইক্লোন
ভারতের অন্ধ্র প্রদেশে বঙ্গোপসাগরে সৃষ্ট সামুদ্রিক ঘূর্ণিঝড় যে কোনও সময় ধেঁয়ে আসতে পারে। এ কারণে দক্ষিণ-পূর্ব উপকূলীয় এলাকার হাজার হাজার মানুষকে তাদের বাড়িঘর থেকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে।
ঘন্টায় ৭০ থেকে ১০০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছে এবং ভারী বৃষ্টিপাতের কারণে উপদ্রুত এলাকার স্বাভাবিক জীবন বাধাগ্রস্ত হচ্ছে।
তামিলনাডু ও কর্নাটক রাজ্যে গত কয়েকদিনের অবিরাম বৃষ্টিতে একশ’রও বেশি লোকের মৃত্যু হয়েছে।
তিনটি বড় ধরনের বাঁধ ভেঙ্গে যাওয়ায় আইটি সিটি ব্যাঙ্গালোর এখন বন্যার সাথে রীতিমতো যুদ্ধ করছে।
স্কুল-কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে। তামিলনাডুর রাষ্ট্র নিয়ন্ত্রিত অনেক স্কুলে সাময়িক আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে।
সাইক্লোনটি অন্ধ্র প্রদেশ রাজ্যের উপকূলীয় এলাকা বরাবর শুক্রবারের যে কোন সময় আঘাত হানবে বলে আশংকা করা হচ্ছে।
অন্ধ্র প্রদেশের সরকারি কর্মকর্তা বি উদয়া লক্ষ্মী জানান, প্রবল বাতাস ও ভারী বৃষ্টিপাতের কারণে লোকজনকে সরিয়ে নিতে সমস্যা হচ্ছে।
রেল লাইন পানিতে ডুবে যাওয়ায় মাদ্রাজের দক্ষিণাঞ্চলীয় শহরটির মধ্য দিয়ে চলাচল করে এমন অনেক ট্রেন চলাচল বাতিল ঘোষণা করা হয়েছে।
তামিলনাডু রাজ্যের বিভিন্ন উপদ্রুত এলাকা থেকে ৫০,০০০ লোককে সরিয়ে নেয়া হয়েছে।
