২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফ্লোরিডায় আঘাত হেনেছে উইলমা, ৪ জনের মৃত্যু

সামুদ্রিক ঘূর্ণিঝড় উইলমা মার্কিন যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য ফ্লোরিডায় আঘাত হেনেছে। এখন সেটি অপেক্ষাকৃত দূর্বল হয়ে আটলান্টিক উপকূলের দিকে ধেয়ে চলেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2005, 08:57 AM

Updated : 26 Apr 2022, 06:14 PM

উইলমার আঘাতে সেখানে কমপক্ষে চারজনের প্রাণহানির ঘটনা ঘটেছে।

তিন মিলিয়নেরও বেশি ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান এখন পুরোপুরি বিচ্ছিন্ন।

হারিকেন আক্রান্ত এলাকায় ২৫ সেন্টিমিটার বৃষ্টিপাত হয়েছে।

ঘন্টায় ১২৫ মাইল গতিবেগের ক্যাটাগরি তিনের হারিকেন উইলমা ক্যাটাগরি দুইয়ে রূপ নিয়ে এখন আটলান্টিক উপকূলের দিকে ধেঁয়ে চলেছে।

কিউবার হাভানায় বন্যার সৃষ্টি হয়েছে।

হারিকেনটির আঘাতে ক্যারিবিয়ান অঞ্চলটিতে সব মিলিয়ে কমপক্ষে ১৭ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে।

ফ্লোরিডায় সোমবার স্থানীয় সময় ০৬৩০টায় আঘাত হানার পর ঝড়টি উত্তর-পূর্ব এভারগ্লেড্স সিটির দিকে সরে গেছে। ফ্লোরিডার বিদ্যুতের লাইন ও গাছপালা উপড়ে গেছে।

ফ্লোরিডার সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, উইলমার আঘাতে কমপক্ষে চারজনের মৃত্যু ঘটেছে।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, ঝড়ের কেন্দ্রটি ফ্লোরিডার পাম বিচ কাউন্টি অতিক্রম করেছে এবং ক্রমে ক্রমে তা আটলান্টিকের দিকে অগ্রসর হচ্ছে। উত্তর দিকে যাওয়ার আগে হারিকেনটি ক্যাটাগরি তিনে উন্নীত হলেও উপকূলীয় এলাকায় সেটি তেমন প্রভাব ফেলতে পারেনি।

ঝড়টির বিস্তৃতি ৬০ মাইল বলে ধারনা করা হচ্ছে।

ফ্লোরিডার গভর্নর জেভ বুশ অঙ্গরাজ্যের অধিবাসীদের বাইরে যেতে নিষেধ করেছেন।

প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ ফ্লোরিডাকে বড় ধরনের দুর্যোগপ্রবণ এলাকা ঘোষণা ও অর্থ বরাদ্দ দেওয়া সংক্রান্ত জরুরী বিলে স্বাক্ষর করেছেন।