২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

থাইল্যান্ডে বার্ড ফ্লু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু

থাইল্যান্ডে বার্ড ফ্লু ভাইরাসে আক্রান্ত হয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। থাইল্যান্ডের প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা এ খবর জানিয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Oct 2005, 02:11 PM

Updated : 26 Apr 2022, 06:13 PM

এ নিয়ে থাইল্যান্ডে বার্ড ফ্লু’তে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১৩ জনে গিয়ে দাঁড়াল।

মিস্টার থাকসিন জানান, মৃত কৃষক ব্যক্তিটি বার্ড ফ্লু’তে আক্রান্ত এক মুরগির বাচ্চা রান্না করে খাওয়ার ফলে সে মরণঘাতী ভাইরাসে আক্রান্ত হয়। তার সাত বছরের পুত্র বার্ড ফ্লু’র মতো লক্ষণ নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

মিস্টার থাকসিন বলেন, ৪৮ বছর বয়স্ক ওই মৃত ব্যক্তি কানচানবুরি প্রদেশের অধিবাসী।

মিস্টার থাকসিন আরও জানান, প্রাথমিক মেডিক্যাল টেস্টে মৃত ব্যক্তিটির বার্ড ফ্লু ভাইরাসের অস্তিত্ব ধরা পড়েনি। পরবর্তী টেস্টে তার দেহে বার্ড ফ্লু ভাইরাসের অস্তিত্ব ধরা পড়ে।

পাখির মাধ্যমে সংক্রমিত হয়ে মরণঘাতী এইচ-৫ এন-১ ভাইরাসে আক্রান্ত হয়ে এশিয়ার বিভিন্ন দেশে ৬০ জনেরও বেশি লোক নিহত হয়েছে।