২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অভিযোগ অস্বীকার করলেন সাদ্দাম

সাদ্দাম হোসেন নিজেকে নির্দোষ দাবি করেছেন। বাগদাদে তার জন্য সাজানো বিচার প্রক্রিয়ার কড়া সমালোচনা করেছেন তিনি।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2005, 04:50 PM

Updated : 26 Apr 2022, 06:13 PM

তিনি তার পরিচয় নিশ্চিত করতে অস্বীকৃতি জানান এবং এই বিচার এবং বিচারক উভয়েরই বৈধতা নিয়ে প্রশ্ন তোলেন।

‘তুমি কে? কী চায় এই কোর্ট?’ বিচারকের উদ্দেশে প্রশ্ন ছোঁড়েন ইরাকের ক্ষমতাচ্যুত পেসিডেন্ট।

‘মানবতার বিরুদ্ধে অপরাধ’ অভিযোগে এই বিচারানুষ্ঠানের আয়োজন করা হয় সাদ্দাম হোসেনের। ১৯৮২ সালে ১৪৩ জন শিয়া ধর্মাবলম্বীকে হত্যার অভিযোগে সাদ্দাম হোসেন এবং তার সাত সহযোগিকে বুধবার আদালতে হাজির করা হয়।

সাদ্দামের আইনজীবী খলিল দুলাইমি এই বিচার প্রক্রিয়াকে অবৈধ বলে উল্লেখ করেন। তিনি সাদ্দামকে ‘এখনও আশাবাদী’ বলে উল্লেখ করেন।

বাগদাদের সুরক্ষিত গ্রিন জোনে বিশেষভাবে নির্মিত বিচারকক্ষে মামলার শুনানি অনুষ্ঠিত হচ্ছে। আগে এটি ছিলো সাদ্দামের বাথ পার্টির জাতীয় কমান্ড হেডকোয়ার্টার। টেলিভিশন ক্যামেরায় পুরো বিচার কাজ ধারণ করা হয়।

৬৮ বছর বয়সী সাবেক নেতার পরনে ছিলো ডার্ক স্যুট এবং শার্ট। তিনি পবিত্র কোরআনের একটি কপি বহন করছিলেন। শেষবারের মতো যখন তিনি জনসমক্ষে আসেন, সে সময়ের তুলনায় সাদ্দামকে কৃশ দেখায়।

এর আগে সাবেক নেতার অনুসারীরা বিচারের প্রথম দিন হামলা চালানোর আহ্বান জানায়।

বাথ পার্টি ইন্টারনেটের মাধ্যমে সমর্থকদের গুলি ও মর্টার হামলা চালানোর মাধ্যমে সাদ্দামকে সম্মান জানানোর আহ্বান জানিয়েছে।

পাঁচজন বিচারক সাদ্দামের বিচার করছেন। বিচারকদের পরিচয় প্রথমে গোপন রাখা হয়।

বিচার কক্ষে স্বল্প সংখ্যক পর্যবেক্ষক ও সাংবাদিক উপস্থিত থাকলেও বাইরের কোন লোককে সেখানে থাকতে দেওয়া হয় নি।

বাগদাদের উত্তরাঞ্চলীয় শিয়া প্রধান দুজেলে বলেন, কেবল শিয়া হত্যা নয়, সাদ্দামের বিরুদ্ধে ১৯৮৮ সালের মার্চে কুর্দি হালাবজা গ্রামের পাঁচ হাজার মানুষকে গ্যাস প্রয়োগে হত্যা এবং প্রথম উপসাগরীয় যুদ্ধের পর শিয়া বিদ্রোহ দমন সংক্রান্ত অভিযোগও উত্থাপিত হয়।

মানবাধিকার সংগঠনগুলো সাদ্দামের বিচারের ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেছে।

হিউম্যান রাইটস ওয়াচ-এর প্রতিবেদনে ইরাকের বিশেষ ট্রাইব্যুনাল নিরপেক্ষ বিচার পরিচালনায়

আন্তর্জাতিক মাপকাঠি লঙ্ঘন করছে বলে উল্লেখ করা হয়।

এর আগে অ্যামনেস্টি ইন্টান্যাশনাল বলেছে, তারা সাদ্দাম হোসেনের বিচার নিরপেক্ষভাবে হচ্ছে কি না, তা পর্যবেক্ষণ করতে এবং তাকে মৃত্যুদণ্ড দেওয়া হলে তার বিরোধিতা করতে বাগদাদে তিনজন প্রতিনিধি পাঠাচ্ছে।