২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাপান প্রধানমন্ত্রীর ইয়াসুকুনি সমাধিস্থল পরিদর্শন

জাপানের প্রধানমন্ত্রী জুনিচিরো কোইজুমি দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত জাপানিদের স্মৃতিতে নির্মিত টোকিওর ইয়াসুকুনি সমাধিস্থল পরিদর্শন করেছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Oct 2005, 01:59 PM

Updated : 26 Apr 2022, 06:12 PM

দু’সপ্তাহ আগে ওয়াসিকার একটি আদালত কবরস্থানটিতে কোইজুমির সফরকে সংবিধান বিরোধী বলে ঘোষণা দেওয়ার পরও প্রধানমন্ত্রী কোইজুমি সেখানে গেলেন।

কোইজুমির এই সফরে গভীর অনুতাপ ও হতাশা প্রকাশ করে দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ব্যান কিমুন সিউলে নিযুক্ত জাপানি রাষ্ট্রদূত ওশিমা সোতারোকে বলেছেন, আমাদের অনুরোধ উপেক্ষা করে ইয়াসুকুনি কবরস্থানে জাপানি প্রধানমন্ত্রীর পরিদর্শন ঘটনায় আমারা জোর প্রতিবাদ জানাচ্ছি এবং এ ঘটনার পুনরাবৃত্তি না ঘটাতে আহ্বান জানাচ্ছি।

তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী কোইজুমির ইয়াসুকুনি পরিদর্শন কোরিয়া-জাপান সম্পর্কের ক্ষেত্রে সবচে বড় প্রতিবন্ধক হয়ে দাঁড়িয়ে্েছ।

ইয়াসুকুনি মন্দিরটি দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত আড়াইলাখ জাপানির স্মৃতিতে নির্মিত। এদের মধ্যে ১৯৪৮ সালের একটি ওয়্যার ট্রাইবুন্যাল কর্তৃক যুদ্ধাপরাধী হিসেবে অভিযুক্ত ব্যাক্তিরাও রয়েছেন। ২০০১ সালে ক্ষমতাগ্রহনের পর এর আগে মোট চার বার কোইজুমি এই মন্দির পরিদর্শন করেছেন। ২০০৪ সালের জানুয়ারি মাসে সর্বশেষ তিনি এটি পরিদর্শন করেন।