২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে ত্রাণবাহী হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৬

পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মিরে ত্রাণ কর্মসূচি পরিচালনার সময় একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ছয়জন সেনা ঘটনাস্থলে নিহত হয়েছে বলে রোববার একজন সামরিক মুখপাত্র জানিয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Oct 2005, 01:27 PM

Updated : 26 Apr 2022, 06:12 PM

সামরিক মুখপাত্র মেজর জেনারেল শওকত সুলতান বলেন, শনিবার দিনের যে কোন সময় বাঘ উপত্যকার দুর্গম কয়েকটি এলাকায় ত্রাণ সামগ্রী পৌঁছানোর সময় এমআই-১৭ হেলিকপ্টার ভূপাতিত হয়।

তিনি বলেন, পাহাড়ী হাজী পীর পাক এলাকায় প্রবেশের পর হেলিকপ্টারটির সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। রোববার স্থানীয় সময় দেড়টার দিকে হেলিকপ্টারের ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া যায়।

বৈরি আবহাওয়া না কি যান্ত্রিক ত্রুটির কারণে হেলিকপ্টারটি ভূপাতিত হয়েছে তা এখনও স্পষ্ট নয় বলে সুলতান জানিয়েছেন।

পাকিস্তানের হেলিকপ্টারগুলো কাশ্মির এবং সংযুক্ত উত্তর পশ্চিম সীমান্তবর্তী প্রদেশে জরুরী খাদ্য সরবরাহ এবং আশ্রয় কাজে নিয়োজিত রয়েছে।