২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাতিসংঘ নিরপত্তা পরিষদে নতুন ৫ টি দেশ অস্থায়ী সদস্য নির্বাচিত

জাতিসংঘের সাধারণ পরিষদ কঙ্গো, কাতার, স্লোভাকিয়া, ঘানা এবং পেরুকে নিরাপত্তা পরিষদের নতুন অস্থায়ী সদস্য হিসেবে নির্বাচিত করেছে। সাধারণ পরিষদের প্রেসিডেন্ট জ্যান এলিয়াসন সোমবার এ ঘোষণা দেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2005, 12:48 PM

Updated : 26 Apr 2022, 06:11 PM

সাধারণ পরিষদের পূর্ণাঙ্গ সভায় তিনি বলেন, ২০০৬ সালের ১ জানুয়ারি থেকে দু’বছরের জন্য আলজেরিয়া, বেনিন, ফিলিপাইন, রোমানিয়া এবং ব্রাজিলের স্থানে ওই পাঁচটি দেশকে নতুন সদস্য হিসেবে নির্বাচন করা হয়েছে।

জাতিসংঘ সাধারণ পরিষদের ১৯১টি সদস্য রাষ্ট্র গোপন ব্যালটে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠের ভিত্তিতে ওই দেশগুলোকে নির্বাচিত করে।

কেবল কঙ্গো, ঘানা, কাতার এবং স্লোভাকিয়া তাদের নিজ নিজ অঞ্চলের পক্ষ থেকে প্রতিনিধিত্ব করলেও পেরু এবং নিকারাগুয়ার মধ্যে ল্যাটিন আমেরিকা ও ক্যারাবিয়ান আসন নিয়ে বিরোধোর সূত্রপাত হয়। পরবর্তীতে পেরু ১৪৪-৪৩ ভোটের ব্যবধানে আসনটি পায়।