২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভূমিকম্প সত্ত্বে কাশ্মিরে সন্ত্রাসীদের হাতে নিহত ১০

গত শনিবার কাশ্মিরে প্রচন্ড ভূমিকম্পে বহু লোক হতাহত এবং জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ায় সর্বত্র শোকের ছায়া বিরাজ করছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Oct 2005, 01:17 PM

Updated : 26 Apr 2022, 06:11 PM

এরমধ্যেই রোববার জম্মু ও কাশ্মিরের রাজৌরি জেলার ভিন্ন তিনটি ঘটনায় ১০ জনকে নৃশংসভাবে হত্যা করেছে জঙ্গিরা। ভয়াবহ ভূমিকম্পের করুণ আর্তনাদের মধ্যেও এসব জঙ্গিদের হৃদয়ে কোন মানবতা বা সমবেদনার ছোঁয়া লাগেনি।

ভূমিকম্পে আক্রান্ত বাদাল এলাকার রাজনগরে সন্ত্রাসীরা রোববার রাত ১১টায় দুটি হিন্দু পরিবারের পাঁচজনকে, গাব্বার গ্রামের ৪ জন হিন্দুকে এবং কোলহার গ্রামের একজন মুসলিম অধিবাসীকে ধারালো অস্ত্র দিয়ে নির্মমভাবে হত্যা করে।

ভূমিকম্পে আক্রান্ত এলাকাগুলোর মধ্যে বাদাল সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর মধ্যে অন্যতম। সেখানে একশ’টি বাড়ী বিধ্বস্ত হয়েছে এবং ২০ জন মারাত্মক আহত হয়েছে। প্রাকৃতিক ভয়াবহতার কড়াল থাবার শিকার হওয়া সত্ত্বে উগ্র জঙ্গিরা এতটুকু বিচলিত হয়নি। হত্যাকান্ডের কারণ সম্বদ্ধে কিছু জানা যায়নি।

রাজৌরি জেলার পুলিশ সুপারিনটেনডেন্ট জয়পাল সিং বলছেন, এটা নি:সন্দেহে সন্ত্রাসীদের কাজ। কোন জঙ্গি গোষ্ঠী এই হত্যাকান্ড চালিয়েছে তা এখনও চিহ্নিত করা যায়নি। তবে তা তদন্ত করে দেখা হচ্ছে। খবর বিভিন্ন বার্তা সংস্থার।