ইরাকি স্বরাষ্ট্রমন্ত্রীর ভাই অপহৃত
ইরাকের স্বরাষ্ট্র মন্ত্রী বাকির জাবের সোলাঘের ভাই জেবার জাবের সোলাঘকে বন্ধুকধারীরা অপহরণ করেছে।
মন্ত্রণালয় সূত্র জানায়, শনিবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বাড়ি ফেরার পথে বন্ধুকধারীরা তাকে অপহরণ করে।
সোলাঘ দক্ষিণপূর্ব বাগদাদের শিয়া অধ্যুষিত আল হাবিবিয়া জেলার একটি হাসপাতালে চিকিৎসক হিসেবে কাজ করতেন।
