২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিশপ উপদেষ্টা কমিটিতে প্রথম নারী নিয়োগ দিলেন পোপ

বিশ্বজুড়ে কারা বিশপ হবেন তা নির্বাচনে পোপকে পরামর্শ দিতে ভ্যাটিকানের তৈরি উপদেষ্টা কমিটির সবাই এতদিন ছিলেন পুরুষ। এবার সেই প্রথা ভেঙে কমিটিতে নারী নিয়োগ করেছেন পোপ ফ্রান্সিস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

>> Reuters

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2022, 08:48 PM

Updated : 14 Jul 2022, 07:02 PM

ভ্যাটিকান বুধবার জানিয়েছে, পোপ তিন নারীর নাম ঘোষণা করেছেন। তাদের দুইজন নান এবং একজন গির্জার অপেশাদার এক নারী সদস্য।

এর আগে পোপ এ মাসের শুরুতেই বার্তা সংস্থা রয়টার্সের সঙ্গে এক একান্ত সাক্ষাৎকারে তার এই যুগান্তকরী সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন।

সে সময় পোপ বলেছিলেন, তিনি নারীদেরকে ভ্যাটিকানের আরও শীর্ষ-স্থানীয় বিভিন্ন পদে আসীন করতে চান।

উপদেষ্টা কমিটিতে নিয়োগ পাওয়া তিন নারীর একজন হলেন- সিস্টার রাফায়েলা পেত্রিনি; তিনি বর্তমানে ভ্যাটিকান সিটির উপ-গভনর।

অপরজন হচ্ছেন, ফরাসি নান ইভোন। আর তৃতীয়জনের নাম মারিয়া লিয়া জারভিনো। তিনি নারীদের ক্যাথলিক সংগঠনগুলোর অ্যাসোসিয়েশনের (ইউএমওএফসি) প্রধান।