২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীলঙ্কার প্রেসিডেন্টের সুইমিংপুলে বিক্ষোভকারীদের সাঁতার

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসের পদত্যাগের দাবিতে ডাক দেওয়া গণবিক্ষোভে অংশ নিতে শনিবার দেশটির হাজার হাজার মানুষ রাজধানী কলম্বোয় জড়ো হন। আগের রাতে রাজধানীতে কারফিউ জারি করেও তাদের থামানো যায়নি। অবস্থা বেগতিক দেখে প্রেসিডেন্ট ভবন ছেড়ে আগেই পালিয়ে যান গোটাবায়া।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2022, 09:56 PM

Updated : 02 Aug 2022, 01:59 PM

শনিবার স্থানীয় সময় দুপুরের দিকে বিক্ষোভকারীরা কলম্বো ফোর্টের চাথাম স্ট্রিটের সড়কে থাকা পুলিশ ব্যারিকেড টপকে প্রেসিডেন্টের বাসভবনে ঢুকে পড়েন।

বিক্ষোভকারীদের প্রেসিডেন্ট ভবনের দখল নেওয়ার নানা ছবি ও ভিডিও অনলাইনে দেখা যাচ্ছে। তারমধ্যে একটি ভিডিও রীতিমত ভাইরাল হয়ে গেছে।

ওই ভিডিওতে শতাধিক বিক্ষোভকারীকে পেসিডেন্ট ভবনের ভেতর সুইমিংপুল এলাকায় দেখা যাচ্ছে। বেশ কয়েকজন বিক্ষোভকারী সুইমিংপুলে সাঁতার কাটছেন। কেউ কেউ সেলফি তুলছিলেন, কেউ ভিডিও করছেন।

 

স্বাধীনতার পর ইতিহাসের সবচেয়ে ভয়াবহ অর্থনৈতিক সংকটে বিপর্যস্ত শ্রীলঙ্কায় গত কয়েকমাস ধরে বিক্ষোভ চলছে। ‘দেউলিয়া’ হয়ে পড়া দেশটি ঘুরে দাঁড়ানোর ‍কোনো পথ এখনো খুঁজে পায়নি।

আরও পড়ুন

পদত্যাগ করতে ‘প্রস্তুত’ শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী, পালিয়েছেন প্রেসিডেন্ট