২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইউক্রেইনে লুহান্সক অঞ্চলের ৯৭% দখলের দাবি রাশিয়ার

রাশিয়া বাহিনী এখন ইউক্রেইনের পূর্বপ্রান্তের প্রায় সবটাই দখলে নিয়েছে বলে দাবি করেছেন রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 07 Jun 2022, 09:19 PM

Updated : 14 Jul 2022, 06:18 PM

রাষ্ট্রীয় এক টিভি সম্প্রচারে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি বৈঠকে শোইগু বলেন, লুহান্সক ওব্লাস্টের ৯৭ শতাংশ ‘মুক্ত’ করা হয়েছে।

তাছাড়া, সেভেরোদোনেৎস্ক নগরীর আবাসিক এলাকাগুলোও মস্কোর হাতে বলে শোইগু দাবি করেছেন। সেখানকার শিল্প এলাকাগুলো দখলের চেষ্টা চলছে বলেও জানিয়েছেন তিনি।

তবে বিবিসি রুশ প্রতিরক্ষামন্ত্রীর এইসব দাবি নিরপেক্ষ সূত্রে যাচাই করতে পারেনি। সেভেরোদোনেৎস্ক নগরীতে লড়াই চলতে থাকায় কোন সেনাবাহিনীর হাতে কোন অঞ্চলের দখল রয়েছে সে সম্পর্কে পরষ্পরবিরোধী খবর পাওয়া যাচ্ছে।

ইউক্রেইনকে নিরস্ত্র ও ‘নাৎসিমুক্ত’ করতে ফেব্রুয়ারির শেষ সপ্তাহে প্রতিবেশী দেশটিতে অভিযানে নামা রাশিয়া সাম্প্রতিক মাসগুলোতে ‘দনবাস মুক্ত করার’ দিকে বেশি মনোযোগী হয়েছে।

লুহানস্ক আর দোনেৎস্ক প্রদেশ মিলেই দনবাস; ‘বিশেষ সামরিক অভিযান’ শুরুর সময় রাশিয়া যেসব লক্ষ্য ঠিক করেছিল, তার একটি ছিল দনবাস থেকে ইউক্রেইনীয় বাহিনীকে হটিয়ে সেখানে মস্কোপন্থি বিচ্ছিন্নতাবাদীদের পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা।