২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাশিয়ার ওপর কানাডার নিষেধাজ্ঞা আসছে

রাশিয়ার ১০ ব্যক্তিবর্গের ওপর নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নিয়েছে কানাডা, যারা ইউক্রেইনে রাশিয়ার ‘অন্যায় অগ্রাসনে’ ‘অপরাধীদের সহায়তা’ করেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2022, 12:47 AM

Updated : 28 Apr 2022, 11:48 PM

বিবিসি জানায়, যুক্তরাজ্য সফরে সোমবার লন্ডনে এক যৌথ সংবাদ সম্মেলনে এই নিষেধাজ্ঞা আরোপের কথা জানান কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।

তিনি বলেন, ১০ জনের ওই তালিকায় রাশিয়ার সাবেক এবং বর্তমান জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা, বড় ব্যবসায়ী এবং রাশিয়ার বর্তমান সরকারের সমর্থকরা রয়েছেন।

রাশিয়ার বিরোধীদলের ‍কারাবন্দি নেতা আলেক্সি নাভালনির সংকলন করা তালিকা থেকে ওই ১০ জনকে বেছে নেওয়া হয়েছে বলেও জানান ট্রুডো।

ট্রুডোর সঙ্গে ওই সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন এবং নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী মার্ক রুত্তে।