‘নিরাপত্তা ঝুঁকি’ ইউক্রেইন ছেড়েছেন ব্রিটিশ রাষ্ট্রদূত
রাশিয়ার আগ্রাসনের কারণে ‘নিরাপত্তায় মারাত্মক ঝুঁকিপূর্ণ’ পরিস্থিতি তৈরি হওয়ার ইউক্রেইন ছেড়েছেন সেদেশে নিযুক্ত যুক্তরাজ্যের রাষ্ট্রদূত মেলিন্দা সিমন্স।
যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস সোমবার রাষ্ট্রদূত সিমন্সের ইউক্রেইন ছাড়ার খবর নিশ্চিত করেন বলে জানায় বিবিসি।
রাশিয়ার আগ্রাসন শুরুর পরপরই নিরাপত্তা উদ্বেগে সিমন্স এবং তার অল্প কয়েকজন সহকর্মী রাজধানী কিইভ ছেড়ে পোল্যান্ড সীমান্তবর্তী পশ্চিমের শহর লিভভ চলে গিয়েছিলেন।
হাউজ অব কমন্স ফরেইন অ্যাফেয়ার্স কমিটির সোমবারের বৈঠকে ট্রাস আরও জানান, ইউক্রেইনে যুক্তরাজ্যের সবগুলো মিশন এখন বন্ধ আছে।
