২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কিইভে সর্বাত্মক আক্রমণের ‘প্রস্তুতি নিচ্ছে রাশিয়া’

ইউক্রেইনের প্রতিরক্ষা কর্মকর্তারা সতর্ক করে বলেছেন, রাজধানী কিইভে সর্বাত্মক আক্রমণ শুরু করার জন্য রাশিয়া তাদের বাহিনীগুলোকে প্রস্তুত করছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2022, 10:08 AM

Updated : 02 Aug 2022, 03:04 PM

ইউক্রেইন সেনাবাহিনীর জেনারেল স্টাফ জানিয়েছেন, শহরটিতে হামলার জন্য মস্কোর বাহিনীগুলো উপকরণ জড়ো করতে শুরু করেছে, ট্যাঙ্ক ও মোটরবাহিত পদাতিক ইউনিটগুলো নিকটবর্তী শহর এরপিনের দিকে অগ্রসর হচ্ছে।

রাশিয়ার কমান্ডাররা বেলারুশ থেকে চেরনোবিলের ‘এক্সক্লুজন জোনের’ ভেতর দিয়ে তাদের বাহিনীগুলোকে জ্বালানি সরবরাহ করছে বলে হালনাগাদ তথ্যে জানিয়েছে তারা, খবর বিবিসির।

অন্যদিকে রাশিয়ার সামরিক বাহিনী পূর্বাঞ্চলীয় শহর খারকিভ, চেরনিহিভ, সুমাই ও দক্ষিণাঞ্চলীয় শহর মাইকোলায়িভ ঘিরে ফেলার প্রচেষ্টা জোরদার করেছে বলে ওই এলাকাগুলোকে থাকা ইউক্রেইনীয় কর্মকর্তারা জানিয়েছেন।  

রোববার কিইভের নিকটবর্তী শহর এরপিনে এক মা তার দুই শিশু সন্তানকে নিয়ে শহর ছেড়ে পালানোর সময় মর্টারের গোলার আঘাতে নিহত হয়েছেন।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন, মস্কোর দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাশিয়ার সামরিক অভিযান থামবে না।