২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইউক্রেইন থেকে নাগরিকদের সরিয়ে নিচ্ছে চীন

ইউক্রেইনে রাশিয়ার আগ্রাসন ষষ্ঠ দিনে গড়ানোর পর দেশটি থেকে নিজেদের নাগরিকদের সরিয়ে নেওয়া শুরু করেছে চীনের দূতাবাস।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Mar 2022, 11:45 AM

Updated : 02 Aug 2022, 03:02 PM

সোমবার চীনা নাগরিকদের প্রথম দল ইউক্রেইন ছেড়েছে বলে দূতাবাসটি জানিয়েছে।

চীনের রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম জানিয়েছে, কিয়েভ থেকে আসা চীনা শিক্ষার্থীদের দলটি মলদোভায় গিয়েছে।

রাশিয়ার আগ্রাসন শুরু হওয়ার কয়েকদিন পর চীনের নাগরিকদের সরিয়ে নেওয়ার বিষয়ে বিবিসি নিজেদের কিছু বিশ্লেষণ তুলে ধরেছে।

এর একটি হচ্ছে, সম্ভবত প্রথমদিকে বেইজিং মনে করেছিল আগেই রাশিয়াকে বিরক্ত করা ঠিক হবে না। আরেকটি সম্ভাবনা হচ্ছে, চীন হয়তো মনে করেছিল রাশিয়া এত দ্রুত ইউক্রেইনের নিয়ন্ত্রণ নেবে তাতে নাগরিকদের সরিয়ে নেওয়ার আর দরকার হবে না। 

আরও একটি সম্ভাবনা আছে যেটি উদ্বেগজনক, রাশিয়ার আক্রমণ এখন আরও তীব্র হতে যাচ্ছে এমন হিসাব থেকেই হয়তো চীন তাদের নাগরিকদের সরিয়ে নিচ্ছে।

বিশ্বের অধিকাংশ দেশ আগেই ইউক্রেইন থেকে নিজেদের নাগরিকদের সরিয়ে নেওয়া শুরু করেছিল।