২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফ্রান্সে রাজনীতিবিদের ওপর টিকা-পাস বিরোধীদের হামলা

ফ্রান্সে নতুন কোভিড-১৯ টিকা পাসের বিরুদ্ধে বিক্ষোভকারীদের কাছে এ সপ্তাহান্তে হামলার শিকার হওয়ার কথা জানিয়েছেন প্রেসিডেন্ট ইমান্যুয়েল মাক্রোঁর ক্ষমতাসীন দলের এক রাজনীতিবিদ।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 10 Jan 2022, 06:07 PM

Updated : 28 Apr 2022, 11:25 PM

রোববার রাজনীতিবিদ স্টিফানের ওপর এই হামলা হয়। টিকা না নেওয়া মানুষদেরকে টিকা নিতে বাধ্য করার জন্য ম্যাক্রোঁর কঠোর পদক্ষেপের বিরুদ্ধে দেশজুড়ে জনরোষের মধ্যে ঘটেছে এ হামলা।

কোভিড-১৯ মোকাবেলায় ফ্রান্সে এরই মধ্যে নতুন একটি খসড়া আইন হয়েছে। এ আইনানুযায়ী, ‘টিকা পাস’ না থাকলে কেউ জনসমাগম এলাকায় যেতে পারবে না। ফ্রান্সজুড়ে আইনটির বিরুদ্ধে ১০৫,০০০ এরও বেশি মানুষ বিক্ষোভ করছে।

শনিবার ফ্রান্সজুড়ে বিক্ষোভ হয়েছে। রাজধানী প্যারিসে বিক্ষোভকারীরা ‘নো টু ভ্যাকসিন পাস’ লেখা প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ করেছে। ‘ভ্যাকসিন পাস’ এর মাধ্যমে সরকার মানুষের স্বাধীনতাকে পদদলিত করবে বলে অভিযোগ বিক্ষোভকারীদের।

রোববার বিক্ষোভকারীরা রাজনীতিবিদ স্টিফানের বাড়ির বাইরে বিক্ষোভ করার সময় তার ওপর চড়াও হয়। টুইটারে পোস্ট করা ছবিতে বাড়ির বাইরে দাঁড়িয়ে থাকা স্টিফানের দিকে কাদা ছুড়তে দেখা গেছে বিক্ষোভকারীদেরকে।

ফ্রান্সের এমপি’রা কিছুদিন আগে কোভিড টিকা পাস চালুর পক্ষে কথা বলার জন্য প্রাণনাশের হুমকি পর্যন্ত পেয়েছেন বলে জানিয়েছেন।

এ পরিস্থিতিতে বিক্ষোভকারীদের রোষের শিকার হওয়া রাজনীতিবিদ স্টিফানে সোমবার ফ্রান্স ইনফো কে বলেন, “আমি অবশ্যই আইনি পন্থা অভিযোগ দায়ের করব। আমরা সবাই মেইলে মৃত্যু হুমকি পাচ্ছি।  এই হুমকি একটা সময়ে থামতে হবে।”