২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিশরের সিনাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ১৬

মিশরের সিনাই উপদ্বীপে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ১৬ জন নিহত ও ১৮ জন আহত হয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2022, 10:16 PM

Updated : 28 Apr 2022, 11:24 PM

সুয়েজ ও এল তোর শহরের মধ্যবর্তী সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে শনিবার এক বিবৃতিতে জানিয়েছে মিশরের স্বাস্থ্য মন্ত্রণালয়। 

বিবৃতিতে বলা হয়, আহতদের ১৩টি অ্যাম্বুলেন্সে করে টোর সিনাই ও শারম আল শেখের হাসপাতালগুলোতে নিয়ে যাওয়া হয়েছে। আহত সবাইকে চিকিৎসা ও প্রয়োজনীয় সেবা দেওয়া হচ্ছে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, মিশরে বেপরোয়া গাড়ি চালানো ও সড়কগুলোর নাজুক অবস্থার কারণে অনেক দুর্ঘটনা ঘটে। সম্প্রতি দেশটিতে রেল ও সড়ক পথে পরপর বেশ কয়েকটি দুর্ঘটনায় বহু মানুষ প্রাণ হারিয়েছে।