২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাজ্যে হাসপাতালে কর্মীসংকট সামলাতে নামল সেনাবাহিনী

যুক্তরাজ্যে কোভিড-১৯ সংক্রমণ বাড়তে থাকায় হাসপাতালগুলোতে রোগীর বাড়তি চাপের পাশাপাশি কর্মী সংকট সামাল দেওয়ার জন্য সামরিক সহায়তা দিতে সেনা সদস্য নামাতে শুরু করেছে প্রতিরক্ষামন্ত্রণালয়।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 07 Jan 2022, 10:39 PM

Updated : 28 Apr 2022, 11:23 PM

সরকার জানিয়েছে, আগামী তিন সপ্তাহের জন্য লন্ডনে ন্যাশনাল হেলথ সার্ভিসকে (এনএইচএস) সহায়তা করতে সশস্ত্র বাহিনীর ২শ’ কর্মকর্তা মোতায়েন করা হয়েছে।

করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের জেরে ‍যুক্তরাজ্যে বেড়ে যাচ্ছে কোভিড রোগী। গতসপ্তাহে প্রতিদিন ১ লাখ ৫০ হাজার করে নতুন রোগী শনাক্ত হয়েছে।

ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, ইংল্যান্ড নতুন কোনও বিধিনিষেধ ছাড়াই টিকা এবং ওমিক্রনের মৃদু উপসর্গের কারণে সংক্রমণের ঢেউ সামলাতে পারে।

কিন্তু হাসপাতালের কর্মীরা আক্রান্ত হওয়া কিংবা সেলফ-আইসোলেশনে থাকার কারণে যে সংকট সৃষ্টি হচ্ছে তাতে সামনের কয়েকসপ্তাহ চ্যালেঞ্জিং হবে বলে সতর্ক করেছেন তিনি।

কোভিড-১৯ পরীক্ষা এবং টিকাদান কর্র্মসূচিতে সহায়তা করার জন্য সরকার সশস্ত্র বাহিনীকে মাঠেও নামিয়েছে।

ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভিদ বলেছেন, “তারা আরও একবার রাজধানীতে ২৪ ঘণ্টা কাজ করে যাওয়া এনএইচএস কর্মীদেরকে সহায়তা করতে নেমেছে। যেখানে সবচেয়ে বেশি প্রয়োজন সেখানেই তারা শীতের এই কঠিন সময়ে স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে সহায়তা করছে।”