২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্র, ইসরায়েলের সামরিক অনুশীলনের খবরে ইরানের হুঁশিয়ারি

ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে আঘাত হানার প্রস্তুতির জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সম্ভাব্য সামরিক অনুশীলনের পরিকল্পনা করছে, এমন খবর প্রকাশ পাওয়ার পর হুঁশিয়ারি জানিয়েছে ইরান।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2021, 10:52 PM

Updated : 07 Apr 2022, 11:59 PM

আক্রমণকারীদের ‘ব্যাপক মূল্য’ দিতে হবে বলে শনিবার ইরানের একজন শীর্ষ সামরিক কর্মকর্তা সতর্ক করেছেন, জানিয়েছে দেশটির রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা।

ইরানের শীর্ষ নিরাপত্তা সংস্থার মুখপত্র নূরনিউজ টুইটারে একজন অনামা সামিরক কর্মকর্তাকে উদ্ধৃত করে বলেছে, “সামরিক কমান্ডারদের জন্য সত্যিকার লক্ষ্যবস্তুতে ইরানি ক্ষেপণাস্ত্রগুলো পরীক্ষা করার পরিস্থিতি তৈরি করা আক্রমণকারীদের ব্যাপক মূল্য দিতে হবে।”

বৃহস্পতিবার একজন জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছিলেন, ইরানের পারমাণবিক কর্মসূচী নিয়ে চলা কূটনৈতিক আলোচনা ব্যর্থ হলে দুই দেশের নেতারা যদি অনুরোধ করেন তাহলে, ইরানের পারমাণবিক স্থাপনাগুলো ধ্বংস করার জন্য হামলা চালানো হতে পারে। সবচেয়ে খারাপ এ পরিস্থিতির প্রস্তুতি নিতে সম্ভাব্য সামরিক অনুশীলনের বিষয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রতিরক্ষা প্রধানরা আলোচনা করবেন বলে ধারণা করা হচ্ছে।