২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কোভিড-১৯: জনসংখ্যার ৭৬.৩ শতাংশকে টিকা দিয়েছে চীন

চীন ১৯ নভেম্বরের মধ্যে জনসংখ্যার ৭৬ দশমিক ৩ শতাংশকে করোনাভাইরাসের পূর্ণ ডোজ দেওয়া সম্পন্ন করেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Nov 2021, 05:10 PM

Updated : 07 Apr 2022, 11:54 PM

শনিবার দেশটির জাতীয় স্বাস্থ্য কমিশনের (এনএইচসি) কর্মকর্তা উ লিয়াংইউ একথা জানিয়েছেন বলে খবর বার্তা সংস্থা রয়টার্সের।

এক সংবাদ সম্মেলনে এনএইচসির মুখপাত্র মি ফেং জানান, টিকাদান কর্মসূচীতে দেশের মোট ১০৭ কোটি ৬০ লাখ লোক প্রয়োজনীয় সংখ্যক ডোজ পেয়েছেন।

উ জানিয়েছেন, যারা টিকা পেয়েছেন তাদের মধ্যে ছয় কোটি ৫৭ লাখ ৩০ হাজার জন বুস্টার ডোজও পেয়েছেন।

কোভিড-১৯ যে ভাইরাসটির কারণে ঘটে সেই সার্স-কোভি-টু কোথা থেকে উদ্ভূত হয়েছে তা এখনও রহস্যই হয়ে আছে। চলতি বছর চীন ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) এক যৌথ অনুসন্ধানে ভাইরাসটির উৎপত্তি ‘একটি গবেষণাগার থেকে’, এমন সম্ভাবনা বাতিল করে দেওয়া হয়েছে। সবচেয়ে সম্ভাব্য অনুমান হিসেবে তারা বলেছে, সম্ভবত বন্যপ্রাণীর বাজার থেকে মানুষ প্রাকৃতিকভাবেই ভাইরাসটিতে আক্রান্ত হয়েছে। 

চীনে এ পর্যন্ত এক লাখ ১০ হাজার ৯২৩ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে আর তাদের মধ্যে মৃত্যু হয়েছে চার হাজার ৮৪৯ জনের।