২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইতালিতে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ৮

ইতালির উত্তরাঞ্চলীয় মিলান শহরের উপকণ্ঠে খালি ভবনের ওপর ছোট আকারের একটি ব্যক্তিগত উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে এর আট আরোহী নিহত হয়েছেন।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 03 Oct 2021, 08:40 PM

Updated : 07 Apr 2022, 11:42 PM

রোববার এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। কর্মকর্তারা জানান, মিলানের লিনাতে সিটি বিমানবন্দর থেকে উড্ডয়ন করে উড়োজাহাজটি সার্দিনিয়া দ্বীপে যাচ্ছিল।

পরে সেটি শহরের বাইরের একটি মেট্রো স্টেশনের কাছে বিধ্বস্ত হয়। উড়োজাহাজটি একটি দোতলা ভবনের ওপর পড়লে স্থানীয় অধিবাসীরা বিস্ফোরণের শব্দ শুনতে পান।

এ দুর্ঘটনার সময় ভবনটি খালি ছিল। সেখানে সংস্কারকাজ চলছিল। উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার পর বাতাসে ধোঁয়া ছড়িয়ে পড়ে।

পাশের রাস্তায় দাঁড় করিয়ে রাখা কয়েকটি গাড়িতেও আগুন ধরে যাওয়ার কথা জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। তবে এ ঘটনায় কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।