২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কোভিড: থাইল্যান্ডে কঠোর বিধিনিষেধ, কারফিউ

করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে রাজধানী ব্যাংকক এবং ৯ টি প্রদেশে কঠোর বিধিনিষেধ আরোপের ঘোষণা দিয়েছে থাইল্যান্ড। শপিংমল বন্ধ, ভ্রমণ নিষিদ্ধ করা ছাড়াও জনসমাগম কমাতে জারি করা হয়েছে কারফিউ।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 10 Jul 2021, 12:01 AM

Updated : 07 Apr 2022, 11:20 PM

কিছু কিছু পদক্ষেপ কার্যকর হবে শনিবার থেকে, আবার কিছু সোমবার থেকে। থাই সরকারের কোভিড-১৯ টাস্কফোর্সের মুখপাত্র শুক্রবার টিভিতে এক নিউজ ব্রিফিংয়ে বলেছেন, ১০ টি প্রদেশে অপ্রয়োজনে ভ্রমণের ওপর কড়াকড়ি থাকবে।

তাছাড়া, রাত ৯ টা থেকে ভোর ৪ টা পর্যন্ত ৭ ঘন্টার রাত্রিকালীন কারফিউ জারি থাকবে। এ সময় প্রয়োজন ছাড়া কেউ বাড়ির বাইরে বেরোতে পারবেন না।

ব্যাংকক ও এর আশেপাশের ৫ প্রদেশে শপিংমল, বিউটিপার্লার, স্পা ও মেসেজে দোকানগুলো সোমবার থেকে বন্ধ করা হবে। কিছু ব্যতিক্রম বাদে লোক জমায়েত সীমিত রাখা হবে ৫ জনে। এক প্রদেশ থেকে অন্য প্রদেশে যাতায়তও বন্ধ থাকবে।

থাইল্যান্ড এখন পর্যন্ত করোনাভাইরাসে নতুন ৭২ জনের মৃত্যু এবং দৈনিক রেকর্ড ৯ হাজার ২৭৬ জনের ভাইরাস শনাক্ত হওয়ার খবর জানিয়েছে। এ পরিস্থিতিতেই ভাইরাসের প্রকোপ থেকে বাঁচতে নতুন করে জারি হচ্ছে ওইসব বিধিনিষেধ।