২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিয়ানমারে বিশাল বিক্ষোভ, সেনা ইউনিফর্ম পোড়াল বিক্ষোভকারীরা

মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের পাঁচমাস পরও দেশটির বৃহত্তম নগরী ইয়াঙ্গনের রাস্তায় বিশাল বিক্ষোভে নেমেছে শত শত বিক্ষোভকারী।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 01 Jul 2021, 10:03 PM

Updated : 07 Apr 2022, 11:18 PM

বৃহস্পতিবারের এই বিক্ষোভে সেনা ইউনিফর্ম পুড়িয়েছে বিক্ষোভকারীরা। গণতন্ত্রের জন্য স্লোগান দিয়েছে তারা।

মিয়ানমারজুড়ে অনেক জায়গায় সেনাবাহিনীর বিরুদ্ধে প্রতিদিনই প্রতিবাদ-বিক্ষোভ চলে আসলেও ইয়াঙ্গন নগরীতে কয়েক সপ্তাহের মধ্যে এটিই বড় ধরনের বিক্ষোভ।

“আমরা কি চাই? গণতন্ত্র! গণতন্ত্র!” স্লোগানে বিক্ষোভকারীরা অগ্নিশিখার বর্নিল ধোঁয়া ওড়াতে ওড়াতে মিছিল করেছে। রয়টার্সের পোস্ট করা ভিডিওতে তাদেরকে “মানুষের জন্য! মানুষের জন্য!” ধ্বনিতে চিৎকার করে স্লোগান দিতে দেখা গেছে।

মিছিল ছত্রভঙ্গ হওয়ার আগে বিক্ষোভকারীরা একটি সেনা ইউনিফর্ম পোড়ায়। এ ব্যাপারে মন্তব্যের জন্য সেনা মুখপাত্রের সঙ্গে তাৎক্ষণিকভাবে যোগাযোগ করা যায়নি।

মিয়ানমারে ১ ফেব্রুয়ারিতে সেনাবাহিনী ক্ষমতা দখলের পর থেকেই দেশ শাসনে হিমশিম খাচ্ছে। একের বিক্ষোভ, ধর্মঘট অচল হচ্ছে জনজীবন এবং বেসরকারি খাতও। সীমান্ত অঞ্চলগুলোতে বাড়ছে বিদ্রোহ, সংঘাত।

সামরিক কর্তৃপক্ষ তাদের বিরোধীদেরকে সন্ত্রাসীর তকমা দিয়েছে। অভ্যুত্থানের পর থেকে আটক হওয়া ২ হাজারেরও বেশি বন্দি বুধবার ছাড়া পেয়েছে।

দেশটির ‘অ্যাসিসটেন্ট অ্যাসোসিয়েশন ফর পলিটিক্যাল প্রিজনার্স একটিভিস্ট গ্রুপ’ এর হিসাবমতে, অভ্যুত্থানের পর থেকে ৬ হাজার ৪শ’রও বেশি মানুষ গ্রেপ্তার হয়েছে। আর সেনাবাহিনীর দমনপীড়নে নিহত হয়েছে ৮৮০ জনেরও বেশি।