২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

থাইল্যান্ডের ফুকেট পর্যটকদের জন্য উন্মুক্ত

থাইল্যান্ডের দর্শনীয় দ্বীপ ফুকেট পর্যটকদের জন্য ফের খুলে দেওয়া হয়েছে বৃহস্পতিবার থেকে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 01 Jul 2021, 07:15 PM

Updated : 07 Apr 2022, 11:18 PM

সেখানকার দর্শনীয় স্থানগুলোতে এরই মধ্যে পদচারণা করেছেন কোভিড টিকা নেওয়া কয়েকশ বিদেশি পর্যটক।

কোভিডে মুখ থুবড়ে পড়া পর্যটন শিল্পকে আবার চাঙ্গা করার জন্য পরিকল্পিত পাইলট প্রোগ্রামের আওতায় পর্যটকরা সেখানে গেছেন।

‘ফুকেট স্যান্ডবক্স’ নামক এই পরিকল্পনার আওতায় টিকা নেওয়া পর্যটকদেরকে এখন আর সেখানে কোয়ারেন্টিনে থাকতে হবে না। তারা অবাধেই দ্বীপটিতে ঘুরে বেড়াতে পারবেন।

১৪ দিন পর এই পর্যটকদেরকে তিনটি করোনাভাইরাস পরীক্ষা করাতে হবে এবং ফল নেগেটিভ হলে তারা দেশের যে কোনওখানেই ভ্রমণ করতে পারবেন।

আবুধাবি থেকে ফুকেটে ঘুরতে যাওয়া এক ব্রিটিশ পর্যটক বলেন, “আমি এখানে আসতে পেরে খুব খুশি। এখানে থাকার চেয়ে ভাল আর কি হতে পারে?”

থাই সরকার জানিয়েছে, ফুকেট দ্বীপ উন্মুক্ত করে দেওয়ার প্রথম দিনেই সেখানে প্রায় ৪শ’ মানুষ সমাগমের আশা করা হচ্ছে। ইসরায়েল, আবুধাবি, কাতার এবং সিঙ্গাপুর থেকে ফ্লাইট চালু হয়েছে।

করোনাভাইরাস মহামারী শুরুর আগে প্রতিবছর এই ফুকেট দর্শন করতে আসত লাখ লাখ মানুষ।

এখন দ্বীপটি আবার পর্যটকদের জন্য খুলে দেওয়ার পর থাইল্যান্ডের ভেঙে পড়া অর্থনীতির পালে হাওয়া লাগবে বলেই আশায় আছে সরকার এবং পর্যটন শিল্পও।