২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বরিস জনসন ও প্রেমিকা ক্যারি সিমন্স ২০২২ সালে বিয়ে করবেন

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন এবং তার প্রেমিকা ক্যারি সিমন্স আগামী বছর বিয়ে করছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 May 2021, 03:50 PM

Updated : 07 Apr 2022, 11:08 PM

৩০ জুলাই ২০২২ তারিখের দাওয়াত দিয়ে পরিবার ও বন্ধুমহলকে কার্ড পাঠিয়েছেন এই যুগল, রোববারে জানিয়েছে দ্য সান।

তাদের বিয়ে ঠিক কোথায় হবে তা কঠোরভাবে গোপন রাখা হয়েছে। ২০২০ সালের ফেব্রুয়ারিতে বাগদান হয়েছে জনসন ও সিমন্সের।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ৫৬ বছর বয়সী বরিস ও ৩৩ বছর বয়সী ক্যারি তাদের ছেলে উইলফ্রেড লরি নিকোলাস জনসনকে নিয়ে ১০ ডাউনিং স্ট্রীটে বসবাস করেন। গত বছর তাদের এ সন্তানের জন্ম হয়।

এর আগে জনসন ম্যারিনা উইলারকে বিয়ে করেছিলেন। তাদের সন্তান চারটি। ২০১৮ সালের সেপ্টেম্বরে তাদের ২৫ বছরের দাম্পত্য জীবনের অবসান ঘটে।

ম্যারিনা উইলারের আগে আরও একটি বিয়ে করেছিলেন জনসন। ক্যারি সিমন্ডস হতে যাচ্ছেন তার তৃতীয় স্ত্রী।