২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জার্মানিতে হাসপাতালে ৪ জনকে হত্যা, নারী গ্রেপ্তার

জার্মানির পূর্বাঞ্চলীয় শহর পসডামের একটি হাসপাতালে চার জনকে মৃত অবস্থায় পাওয়ার পর এক নারীকে আটক করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2021, 10:26 AM

Updated : 07 Apr 2022, 11:02 PM

বুধবার রাতের এ ঘটনায় আরেক ব্যক্তিকে গুরুতর আহত অবস্থায় পাওয়া গেছে বলে জার্মান গণমাধ্যমের বরাতে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

বান্ডেনবুর্গ রাজ্য পুলিশের একজন মুখপাত্র জানিয়েছেন, স্থানীয় সময় রাত ৯টার একটু আগে ওবার্লিন ক্লিনিক থেকে পুলিশ কর্মকর্তাদের ডেকে নেওয়া হয়। পুলিশ সেখানে গিয়ে চার ব্যক্তিকে মৃত ও এক ব্যক্তিকে গুরুতর আহত অবস্থায় পান। 

তিনি আরও জানান, হতাহতদের শরীরের ক্ষত থেকে সেখানে সহিংসতার ঘটনা ঘটেছে বলে পুলিশ ইঙ্গিত পায়। এসব হত্যাকাণ্ডের জন্য আটক ৫১ বছর বয়সী নারী ‘প্রধান সন্দেহভাজন’।

স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, হতাহতরা ক্লিনিকটির রোগী ছিলেন আর আটক নারী সেখানকার একজন কর্মী।

পসডাম জার্মানির রাজধানী বার্লিনের দক্ষিণপশ্চিম প্রান্তের একটি শহর।