২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চীনে কিন্ডারগার্টেনে ছুরিকাঘাতে ১৬ শিশু আহত

চীনের দক্ষিণপশ্চিমের গুয়াংশিতে এক ব্যক্তি ছুরিহাতে হামলা চালিয়ে ১৬ শিশুসহ মোট ১৮ জনকে আহত করেছে।আহতদের মধ্যে দুই শিশুর অবস্থা গুরুতর।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 28 Apr 2021, 05:27 PM

Updated : 07 Apr 2022, 11:02 PM

বুধবার স্থানীয় সময় দুপুর ২টার দিকে গুয়াংশির বাইলিউ নগরীতে এ হামলার ঘটনা ঘটে বলে জানায় চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া।

হামলায় আহত বাকি দুইজন ওই কিন্ডারগার্টেনের শিক্ষক।

পুলিশ সন্দেহভাজন হামলাকারীকে গ্রেপ্তার করেছে। কী কারণে এ হামলা চালানো হয়েছে সে বিষয়ে কিছু জানানো হয়নি।