মিশরে তিনহাজার বছরের পুরাতন নগরী আবিষ্কার
মিশরের বালি খুঁড়ে তিন হাজার বছর আগের একটি হারিয়ে যাওয়া পুরাতন নগরীর সন্ধান পাওয়া গেছে, যেখানে ফারাওরা বসবাস করতেন।
প্রত্নতাত্ত্বিকরা একে তুতেনখামেনের সমাধি আবিষ্কারের পর সবথেকে গুরুত্বপূর্ণ আবিষ্কার বলে মনে করছেন।
ফরাও রাজা এওয়াই এবং তুতেনখামেনও এই নগরী ব্যবহার করেছেন।
যুক্তরাষ্ট্রের বাল্টিমোরের জন্স হপকিন্স ইউনিভার্সিটির ইজিপ্টলোজি বিভাগের অধ্যাপক বেটসি ব্রিয়ান বলেন, ‘‘হারিয়ে যাওয়া এই নগরীর আবিষ্কার তুতেনখামেনের সমাধির পর দ্বিতীয় সর্বাধিক গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক আবিষ্কার।”
