২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লেবাননে ঠান্ডায় জমে ৪ সিরীয় নারী ও শিশুর মৃত্যু

লেবাননের পূর্বাঞ্চলে নিখোঁজ হওয়া দুই সিরীয় নারী ও দুই শিশুর ঠান্ডায় জমাটবাঁধা মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 27 Mar 2021, 05:53 PM

Updated : 02 Aug 2022, 05:35 PM

লেবাননের বালবেক ও হারমেল অঞ্চলের গভর্নর বাচির খদর এক টুইটে শুক্রবার ওই মৃতদেহগুলো উদ্ধারের তথ্য জানান।

বলেন, ‘‘লেবাননের পুলিশ, সেনাবাহিনী ও নিরাপত্তা বাহিনীর যৌথ অভিযানে ওই মৃতদেহগুলো খুঁজে পাওয়া যায়।

‘‘তাদের সঙ্গে লেবাননের এক নাগরিককে দেখা গিয়েছিল। যাকে খোঁজা হচ্ছে। এটি মানবপাচারের ঘটনা কিনা তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে।”

২০১১ সালে গৃহযুদ্ধ শুরু হলে সিরিয়ার ১০ লাখের বেশি শরণার্থী লেবাননে আশ্রয় নিয়ে আছে।