২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিয়ানমারের সোয়া ৪ কোটি ডলারের সহায়তা সরিয়ে নিচ্ছে ইউএসএআইডি

মিয়ানমার সরকারের জন্য প্রতিশ্রুত ৪ কোটি ২২ লাখ ডলারের আর্থিক সহায়তা থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (ইউএসএআইডি)।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2021, 06:00 PM

Updated : 07 Apr 2022, 10:45 PM

দেশটির সেনাবাহিনী অভ্যুত্থানের মাধ্যমে নির্বাচিত সরকারের হাত থেকে ক্ষমতা দখলের প্রেক্ষাপটে নেওয়া এই সিদ্ধান্ত শিগগির কার্যকর করা হবে বলে শুক্রবার রয়টার্স জানিয়েছে।

ইউএসএআইডি এক বিবৃতিতে বলেছে, ওই অর্থ মিয়ানমার সরকারের কাজে লাগত। কিন্তু অভ্যুত্থানের পর দেশটিতে কর্মসূচি পুনর্মূল্যায়ন করে এই সহযোগিতা না দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়।

“সামরিক বাহিনীকে সহায়তা করার বদলে সুশীল সমাজের সহায়তা করতে ও তাকে জোরদার করার কাজে এসব তহবিল সরিয়ে নেওয়া হবে।”

তবে দ্বিপক্ষীয় কর্মসূচির আওতায় মিয়ানমারের জনগণের জন্য প্রায় ৬ কোটি ৯০ লাখ ডলারের আর্থিক সহায়তা অব্যাহত থাকবে বলে মার্কিন সংস্থাটির বিবৃতিতে বলা হয়েছে।