ভারতে কমলা হ্যারিসের নানার বাড়িতে উৎসব
কমলা হ্যারিস যুক্তরাষ্ট্রের প্রথম নারী ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। সেই আনন্দে ভারতের তামিল নাড়ুর ছোট্ট একটি গ্রামে চলছে প্রার্থনা, পুড়ছে বাজি, বিতরণ হচ্ছে মিষ্টি।
তামিল নাড়ুর ওই গ্রামটির নাম থুলাসেন্দ্রাপুরাম। হ্যারিসের ভারতীয় নানা দেশটির সাবেক কূটনীতিক পিভি গোপালানের জন্ম এই গ্রামে।
রোববার বেশিরভাগ বাড়ির সামনে আল্পনা আঁকা হয়। তরুণ ও বৃদ্ধরা হ্যারিসের পোস্টার হাতে পুরো গ্রামে মিছিল করে। তাদের চোখে ছিল খুশি ও গর্বের ঝিলিক। মন্দিরে প্রার্থনার ঘণ্টা বেজে উঠলে নারীরা বড় বড় থালায় মিষ্টি নিয়ে হ্যারিসের পূর্বপুরুষদের পারিবারিক দেবতার উদ্দেশে নৈবেদ্য নিবেদন করেন।
গ্রামের কাউন্সিলর আরুল মোলি সুধাকর বলেন, ‘‘ভারতে সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ও তামিল নাড়ুর সাবেক মুখ্যমন্ত্রী জয়শঙ্কর জয়ললিতার মত নারীরা নেতৃত্ব দিয়েছেন। কিন্তু এবার এক ভারতীয় মায়ের সন্তান আমেরিকায় ইতিহাস গড়েছেন। আমি খুব খুশি।”
