২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রাম্পকে অভিনন্দন জানাল মেলানিয়ার দেশ স্লোভেনিয়া

যুক্তরাষ্ট্রের নির্বাচনে চূড়ান্ত ফল আসার আগেই প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে জয়ের অভিনন্দন জানিয়েছে মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়ার দেশ স্লোভেনিয়া।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 04 Nov 2020, 04:59 PM

Updated : 08 Apr 2022, 01:35 AM

দেশটির প্রধানমন্ত্রী ইয়ানেস জানেসা এক টুইটে ট্রাম্পকে শুভেচ্ছা জানান। এতে তিনি বলেন, “আমেরিকার জনগণ স্পষ্টতই নির্বাচনে ডনাল্ড ট্রাম্প এবং মাইক পেন্সকেই আরও চারবছরের জন্য নির্বাচিত করেছে।”

ফলাফলে দেরি করে ট্রাম্পের বড় ধরনের চূড়ান্ত বিজয়কেই অস্বীকার করা হচ্ছে বলে মন্তব্য করেন জানেসা। যুক্তরাষ্ট্রজুড়ে নির্বাচনে শক্তিশালী অবস্থানের জন্য ট্রাম্পের রিপাবলিকান পার্টিকেও তিনি অভিনন্দন জানিয়েছেন।

ইউরোপীয় নেতাদের মধ্যে স্লোভেনিয়ার প্রধানমন্ত্রীই প্রথম ট্রাম্পকে অভিনন্দন জানালেন।

যুক্তরাষ্ট্রের নির্বাচনে এ মুহূর্তে অচলাবস্থা সৃষ্টি হয়েছে। হাজার হাজার ভোট এখনও গণনা হওয়া বাকি। গুরুত্বপূর্ণ রাজ্যগুলোতে এখনও ভোটের ফল অস্পষ্ট।

তবে ডনাল্ড ট্রাম্প এরই মধ্যে হোয়াইট হাউসে জয়ের বার্তা ঘোষণা করেছেন এবং নির্বাচন প্রক্রিয়ায় বড় ধরনের জালিয়াতি হওয়ার অভিযোগ করেছেন।