২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফ্লোরিডায় ভোট দিয়েছেন মেলানিয়া

ফ্লোরিডার পাম বিচের একটি ভোটকেন্দ্রে ভোট দিয়েছেন যুক্তরাষ্ট্রর ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 03 Nov 2020, 11:26 PM

Updated : 08 Apr 2022, 01:34 AM

এক সপ্তাহ আগে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প আগাম ভোট দিলেও মেলানিয়া মঙ্গলবার ভোটের দিন ভোটকেন্দ্রে গিয়েই ভোট দেন।

এ প্রসঙ্গে মেলানিয়া বলেন, ‘‘আজ ভোটের দিন। আর আমি এখানে এসে ভোটের দিনই ভোট দিতে চেয়েছিলাম।”

এক বছর আগে নিউ ইয়র্ক থেকে নিজেদের ‘রেসিডেন্সি’ পরিবর্তন করে ফ্লোরিডায় স্থায়ী আবাসের নিবন্ধন করেন ট্রাম্প-মেলানিয়া দম্পতি।