২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফিলিপিন্সে দুই দফা বিস্ফোরণ, নিহত ১৫

ফিলিপিন্সে আত্মঘাতী বোমা হামলাসহ জোড়া বোমা বিস্ফোরণে ১৫ জন নিহত এবং আরও ৭৫ জন আহত হয়েছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 24 Aug 2020, 09:55 PM

Updated : 08 Apr 2022, 01:15 AM

সোমবার   জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) সংশ্লিষ্ট আবু সায়াফ নিয়ন্ত্রিত জোলো দ্বীপে এক ঘন্টার ব্যবধানে দুটি বোমা হামলা হয়।হতাহতদের মধ্যে নিরাপত্তা বাহিনীর সদস্য এবং সাধারণ মানুষও আছে।

হামলার দায় তাৎক্ষণিকভাবে কেউ স্বীকার করেনি।২০১৯ সালের জানুয়ারির পর ফিলিপিন্সের দক্ষিণাঞ্চলে এটিই সবচেয়ে বড় হামলার ঘটনা। গতবছরের ওই  জোড়া আত্মঘাতী হামলায় জোলো চার্চে ২০ জনের বেশি মানুষ নিহত এবং শতাধিক মানুষ আহত হয়েছিল।

ফিলিপিন্সের সেনাবাহিনী জানিয়েছে সোমবার দুপুরের দিকে প্রথম বিস্ফোরণ ঘটে। সে সময় দুটি সেনা ট্রাকের কাছে মটরসাইকেলে ঘরে তৈরি একটি বোমার বিস্ফোরণ ঘটে। এতে কয়েকজন সেনা এবং বেসামরিক নাগরিক নিহত হয়।

পুলিশ ও সেনা ঘটনাস্থল পরিদর্শন করেছে। আত্মঘাতী এক বোমা হামলাকারী কর্ডন ভেঙে বিস্ফোরকের বিস্ফোরণ ঘটায়। এতে হামলাকারীসহ আরও কয়েকজন নিহত হয়।

সব মিলে হামলায় নিরাপত্তা বাহিনীর ৮ সদস্য, ছয় বেসামরিক নাগরিক এবং বোমা হামলাকারী নিহত হয়েছে। আর আহত হয়েছে নিরাপত্তা বাহিনীর ২৭ সদস্য এবং ৪৮ জন বেসামরিক নাগরিক।

ফিলিপিন্সের প্রেসিডেন্টের মুখপাত্র জোলো দ্বীপের এই বোমা হামলার ঘটনার কড়া নিন্দা জানিয়েছেন। কর্তৃপক্ষ ঘটনাটির তদন্ত শুরু করেছে।