২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চীনে নতুন করে ভাইরাস আক্রান্ত ২২

চীনে গত ২৪ ঘণ্টায় নতুন করে ২২ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আগের দিন এ সংখ্যা ছিল ১৪।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jul 2020, 09:28 PM

Updated : 08 Apr 2022, 01:07 AM

বৃহস্পতিবার চীনের স্বাস্থ্য কমিশন এ তথ্য জানিয়েছে।

ন্যাশনাল হেলথ কমিশন জানায়, নতুন আক্রান্তদের ১৮ জন পশ্চিমের প্রদেশ শিনজিয়াংয়ের।একজন উত্তর-পূর্বাঞ্চলীয় লিয়াওনিং প্রদেশের দালিয়ান শহরের। অপর তিনজন বিদেশ থেকে আসা।

রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, দালিয়ানে আক্রান্ত ৫৮ বছরের ওই ব্যক্তি একটি সামুদ্রিক খাবার প্রক্রিয়াজাতকরণ কোম্পানিতে কাজ করতেন।

ওই কোম্পানির ফ্রোজেন খাবার, খাবার প্রক্রিয়াজাতকরণ কারখানা, ক্যান্টিন ও অফিস ভবন থেকে সংগৃহীত নমুনায় করোনাভাইরাস পজিটিভ পাওয়া গেছে।

বৃহস্পতিবার দালিয়ান শহরে স্থানীয়ভাবে আরও ২ জনের সংক্রমণ ধরা পড়েছে। তবে দেশটিতে উপসর্গবিহীন রোগীই বেশি।

একদিন আগেই দেশটিতে ৩১ জন উপসর্গহীন পাওয়া যায়। বৃহস্পতিবার দালিয়ানে ১২ জনকে উপসর্গহীন পাওয়া গেছে। শহরটিতে এক লাখ ৯০ হাজার মানুষের ওপর নিউক্লিক অ্যাসিড টেস্ট চালানোর পরিকল্পনা রয়েছে।

চীনে স্বাস্থ্য কর্তৃপক্ষের হিসাবে, বুধবার পর্যন্ত মোট কোভিড-১৯ শনাক্ত হয়েছে ৮৩,৭২৯ জন। মারা গেছে ৪,৬৩৪ জন।