২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কোভিড-১৯: বিশ্বে এক দিনে রেকর্ড রোগী শনাক্ত

বিশ্বে রোববার ১ লাখ ৮৩ হাজার ২০ জনের মধ্যে করোনাভাইরাস শনাক্ত হয়েছে বলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে। মহামারী শুরু হওয়ার পর ২৪ ঘণ্টায় এটাই সর্বোচ্চ শনাক্তের ঘটনা।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2020, 12:24 PM

Updated : 08 Apr 2022, 12:58 AM

রয়টার্স জানায়, এদিন উত্তর ও দক্ষিণ আমেরিকাতেই শনাক্ত হয়েছে ১ লাখ ১৬ হাজার। এর মধ্যে ব্রাজিলেই রোববার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৫০ হাজারের বেশি।

এর আগে ২৪ ঘণ্টায় সর্বোচ্চ শনাক্ত ছিল ১৮ জুন, ১ লাখ ৮১ হাজার ২৩২।

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের হিসেব অনুযায়ী সোমবার বাংলাদেশ সময় দুপুর ১২টা পর্যন্ত করোনাভাইরাসে বিশ্বে মোট আক্রান্ত হয়েছেন ৮৯ লাখ ৫০ হাজারের বেশি মানুষ। মারা গেছেন ৪ লাখ ৬৮ হাজারের বেশি।

তবে বিশ্বে করোনাভাইরাসে প্রকৃত আক্রান্ত ও মৃতের সংখ্যা আরও অনেক বেশি বলে স্বাস্থ্য বিশেষজ্ঞরা মনে করেন।