২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গ্রহণকালের সূর্য

উত্তর গোলার্ধে বছরের সবচেয়ে বড় দিনে মানুষ দেখল বলয়গ্রাস সূর্যগ্রহণ। বাংলাদেশ থেকে বছরের প্রথম এ সূর্যগ্রহণ দেখা গেছে আংশিক। করোনাভাইরাস মহামারীর মধ্যেও সূর্যগ্রহণ দেখতে বিভিন্ন দেশের মানুষ ছুটে গেছে খোলা মাঠে, কিংবা বাড়ির ছাদে। সেইসব ছবি ক্যামেরায় ধরেছেন রয়টার্সের আলোকচিত্রীরা।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2020, 08:25 PM

Updated : 08 Apr 2022, 12:58 AM

Image
তাইওয়ানের বুদাই শহরের আকাশে রিং অব ফায়ার। ছবি: রয়টার্স
Image
মিশরের কায়রোর আকাশে সূর্যগ্রহণ দেখা গেছে আংশিক। ছবি: রয়টার্স
Image
মুখে সুরক্ষা মুখোশ পরে বিশেষ চশমায় বলয়গ্রাস সূর্যগ্রহণ দেখার চেষ্টা করছেন সৌদি আরবের রিয়াদের এক বাসিন্দা। ছবি: রয়টার্স
Image
ভারতের গান্ধীনগরের একটি বাড়ির ছাদে দলবেঁধে বছরের প্রথম সূর্যগ্রহণ দেখা। ছবি: রয়টার্স
Image
পাকিস্তানের করাচি সৈকতে রোববারের সূর্যগ্রহণের সময় ২০ বছর বয়সী মোহাম্মদ ওয়ালিদকে গলা পর্যন্ত বালিতে ঢেকে দিচ্ছেন বাবা মোহাম্মদ আলী। ভারতবর্ষের আরও অনেকের মত তিনিও সেই কুসংস্কারে বিশ্বাসী, সূর্যগ্রহণের সময় প্রতিবন্ধীদের শরীর মাটিচাপা দিয়ে রাখলে হয়ত নিরাময় লাভ হবে। ছবি: রয়টার্স
Image
জর্ডানের আম্মানে আংশিক সূর্যগ্রহণ পর্যবেক্ষণে এক নারী। ছবি: রয়টার্স
Image
ইরানের রাজধানী তেহরানে বিশেষ চশমা পরে সূর্যগ্রহণ পর্যবেক্ষণ। ছবি: রয়টার্স
Image
বছরের প্রথম বলয়গ্রাস সূর্যগ্রহণ হল রোববার, বিশ্বের বিভিন্ন দেশের মত বাংলাদেশের আকাশেও দেখা গেছে আংশিক সূর্যগ্রহণ। ছবি: মোস্তাফিজুর রহমান
Image
রাজধানীর হাতিরঝিল এলাকার একটি বাড়ির ছাদে এক্সরে প্লেটের সাহায্যে বছরের প্রথম বলয়গ্রাস সূর্যগ্রহণ দেখার চেষ্টা করছেন এক ব্যক্তি। ছবি: মোস্তাফিজুর রহমান
Image
চীনের বেইজিংএ বছরের প্রথম সূর্যগ্রহণের ছবি তোলায় ব্যস্ত ফটোগ্রাফাররা। ছবি: রয়টার্স
Image
হংকংয়ে একটি বিনোদন কেন্দ্রে নাগরদোলার ভেতর থেকে দেখা বছরের প্রথম সূর্যগ্রহণ। ছবি: রয়টার্স
Image
থাইল্যান্ডের ব্যাংককে মহানাখন স্কাইওয়াক গ্লাস ট্রের উপরে যোগাসনে বসে সূর্যগ্রহণ দেখছেন এক নারী। ছবি: রয়টার্স
Image
নেপালের কাঠমান্ডুর আকাশে আংশিক সূর্যগ্রহণ। ছবি: রয়টার্স
Image
কেনিয়ার নাইরোবি শহরের একটি বাড়ির ছাদে কাক, পেছনে সূর্যে লেগেছে গ্রহণ। ছবি: রয়টার্স