ইউক্রেইনের ফার্স্ট লেডি করোনাভাইরাসে আক্রান্ত
ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির স্ত্রী ওলেনা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
শুক্রবার স্বাস্থ্য পরীক্ষায় ওলেনার করোনাভাইরাস পজিটিভ পাওয়া যায়। তবে প্রেসিডেন্ট জেলেনস্কি এবং দুই সন্তানের নমুনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছে।
ফেইসবুকে এক পোস্টে ওলেনা লিখেছেন, “আজ আমি করোনাভাইরাস পরীক্ষার পজিটিভ ফল পেয়েছি। অপ্রত্যাশিত খবর। বিশেষ করে যেখানে আমি আর আমার পরিবার মাস্ক, গ্লাভস পরা এবং দূরত্ব বজায় রাখার সব নিয়মই মেনে চলছি।”
আপাতত ভাল আছেন এবং হাসপাতালে ভর্তি হননি বলে জানিয়েছেন ওলেনা। তবে স্বামী, সন্তান থেকে তিনি আইসোলেশনে থাকছেন।
ইউক্রেইনে এখন পর্যন্ত ২৯,৭৫৩ জন করোনাভাইরাস আক্রান্ত হয়েছে এবং মারা গেছে ৮৭০ জন।
