২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অ্যাভেন্টা-এম ভেন্টিলেটর ব্যবহার বন্ধ করল রাশিয়া

হাসপাতালে ভেন্টিলেটর মেশিন থেকে আগুন লেগে বেশ কয়েকজন করোনাভাইরাস রোগীর মৃত্যুর পর রাশিয়া অ্যাভেন্টা-এম মডেলের ভেন্টিলেটর ব্যবহার বন্ধ করেছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 13 May 2020, 08:48 PM

Updated : 08 Apr 2022, 12:46 AM

কয়েকদিনের ব্যবধানে রাশিয়ায় হাসপাতালে দুটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দু’ক্ষেত্রেই দুর্ঘটনা ঘটেছে এই ত্রুটিপূর্ণ অ্যাভেন্টা-এম ভেন্টিলেটর থেকে।

মঙ্গলবার রাশিয়ার সেইন্ট পিটার্সবার্গের একটি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভেন্টিলেটরের শর্ট সার্কিট থেকে আগুন লেগে পাঁচজন কোভিড-১৯ রোগীর মৃত্যু হয়।

এর আগে শনিবার মস্কোর একটি হাসপাতালে আরেকটি অগ্নিকাণ্ডে একজনের মৃত্যু হয়। ফলে অ্যাভেন্টা-এম ভেন্টিলেটর ব্যবহার কতটুকু নিরাপদ তা নিয়ে প্রশ্ন উঠেছে।

বুধবার এক বিবৃতিতে এর ব্যবহার বন্ধের ঘোষণা দিয়েছে রাশিয়ার স্বাস্থ্যসেবা বিভাগ। নিষিদ্ধ করা হয়েছে ১ এপ্রিলের পর বানানো এ ধরনের ভেন্টিলেটগুলোর ব্যবহার।

করোনাভাইরাস রোগীদের চিকিৎসার জন্য সম্প্রতি শত শত অ্যাভেন্টা-এম ভেন্টিলেটর তৈরি করেছিল রাশিয়া।

এপ্রিলের শুরুর দিকে কিছু ভেন্টিলেটর পাঠানো হয়েছিল যুক্তরাষ্ট্রেও। যদিও এ মেশিনগুলো পরে আর দরকার হয়নি বলে জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা।

পুরনো খবর:

রাশিয়ায় হাসপাতালে আগুন, ৫ করোনাভাইরাস রোগীর মৃত্যু