লকডাউন: ৬ সপ্তাহ পর বাড়ি থেকে বের হল স্পেনের শিশুরা
করোনাভাইরাস মহামারীর কারণে ইউরোপের মধ্যে সবচেয়ে কঠোর ঘরবন্দি নির্দেশনা জারি করা স্পেনে ছয় সপ্তাহেরও বেশি সময় পর শিশুরা বাড়ির বাইরে যাওয়ার সুযোগ পেয়েছে।
দেশটিতে ১৪ বছরের নিচের শিশুদের জন্য বিধিনিষেধ আংশিক তুলে নেওয়া হয়েছে বলে জানিয়েছে বিবিসি।
এ সময় তাদের সঙ্গে একজন অভিভাবক থাকতে হবে এবং এক দলে তিন জনের বেশি শিশু থাকতে পারবে না, সরকারি ঘোষণায় এমনটি বলা হয়েছে বলে সিএনএন জানিয়েছে। শিশুরা তাদের খেলনা নিয়ে বের হতে পারবে।
করোনাভাইরাসে মৃত্যুর দৈনিক হার হ্রাস পাওয়ার পর শিশুদের জন্য লকডাউন শিথিল করার এ পদক্ষেপ নিয়েছে স্পেন।
