২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

করোনাভাইরাসে ফরাসি চিকিৎসকের মৃত্যু

ফ্রান্সে নভেল করোনাভাইরাসে একজন চিকিৎসকের মৃত্যু হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Mar 2020, 08:41 PM

Updated : 18 Aug 2022, 02:44 PM

দেশটির স্বাস্থ্যমন্ত্রী অলিভিয়ের ভেরন জানিয়েছেন, শনিবার রাতে ওই চিকিৎসকের মৃত্যু হয়েছে।

“আমার জানা মতে এটাই প্রথম।”

ওই চিকিৎসক সম্পর্কে বিস্তারিত আর কিছু জানাননি মন্ত্রী।

ফ্রান্সে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় রীতিমতো লড়াই করতে হচ্ছে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের।

দেশটিতে এই ভাইরাসে একদিনে মৃত্যুর সংখ্যা শত ছাড়িয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে, শনিবার পর্যন্ত করোনাভাইরাসে ৫৬২ জনের মৃত্যু হয়েছে, যা আগের দিনের চেয়ে ১১২ জন বেশি।

ফ্রান্সে মোট আক্রান্তের সংখ্যা ১২ হাজার ৪৭৫ জনে দাঁড়িয়েছে বলে সিএনএন জানিয়েছে।