২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

করোনাভাইস আতঙ্কে স্কুল-কলেজ বন্ধ করছে আয়ারল্যান্ড

করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে রিপাবলিক অব আয়ারল্যান্ড স্কুল-কলেজ ও অন্যান্য প্রতিষ্ঠান বন্ধের পদক্ষেপ নিচ্ছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2020, 11:27 PM

Updated : 08 Apr 2022, 12:28 AM

বৃহস্পতিবার থেকেই আগামী ২৯ মার্চ পর্যন্ত এসব কিছু বন্ধ রাখা হবে বলে জানিয়েছেন আইরিশ প্রধানমন্ত্রী তোইশক লিও ভারাদকর।

আয়ারল্যান্ডে প্রথম এক বয়স্ক নারীর করোনাভাইরাসে মৃত্যুর খবর জানানো হয় বুধবার।

বৃহস্পতিবার নর্দার্ন আয়ারল্যান্ডে আরো দুইজনের করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়েছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ জনে।

বিবিসি জানায়, স্কুল-কলেজ বন্ধ রাখার ঘোষণা দেওয়ার পাশাপাশি ঘরে-বাইরে কোনোখানেই ১শ’র বেশি এবং ৫শ’র বেশি মানুষের জমায়েত নিষিদ্ধ বলে জানিয়েছেন আইরিশ প্রধানমন্ত্রী।

তিনি বলেন, লোকজনের দূরে থেকে কাজ করা উচিত। তবে বিমানবন্দরসহ অন্যান্য সব বন্দর খোলাই থাকবে।