২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

করোনাভাইরাস: ইতালিতে একদিনে ৪৯ জনের মৃত্যু

নভেল করোনাভাইরাসে ইতালিতে একদিনে সবচেয়ে বেশি সংখ্যক ৪৯ জনের মৃত্যু হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2020, 02:01 AM

Updated : 18 Aug 2022, 02:39 PM

এ নিয়ে রোগটিতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৯৭ জনে।

আর নতুন আক্রান্ত ৭৭৮ জন নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে  চার হাজার ৬৩৭ জনে।

ইতালির বেসামরিক সুরক্ষা সংস্থার প্রধান অ্যাঞ্জেলো বেরেল্লি শুক্রবার এসব তথ্য জানিয়েছেন বলে করোনাভাইরাস নিয়ে সিএনএনের সর্বশেষ তথ্যে বলা হয়েছে।