করোনাভাইরাস: ইতালিতে সব স্কুল বন্ধ
করোনাভাইরাস সংক্রমণের কারণে মার্চের মাঝামাঝি সময় পর্যন্ত দেশজুড়ে সব স্কুল বন্ধ ঘোষণা করেছে ইতালি।
ইউরোপের দেশটিতে নতুন এই ভাইরাস সংক্রমণে মৃতের সংখ্যা ১০৭ জনে পৌঁছেছে। আর আক্রান্তের সংখ্যা তিন হাজার ছাড়িয়েছে।
এ মুহূর্তে উত্তরাঞ্চলের স্কুলগুলোই কেবল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। তবে ১৫ মার্চ পর্যন্ত সারা দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের ঘোষণা দিয়েছেন ইতালির প্রধানমন্ত্রী। বৃহস্পতিবার থেকেই সব স্কুল বন্ধ থাকবে।
