সিরিয়ার গোলা এড়াতে যাত্রীবাহী বিমানের জরুরি অবতরণ
১৭২ জন যাত্রীবাহী একটি বিমান অল্পের জন্য সিরিয়ার আকাশ প্রতিরক্ষা বাহিনীর গোলার আঘাত থেকে বেঁচে গেছে।
বিমানটি বৃহস্পতিবার ইরান থেকে দামেস্ক যাচ্ছিল। ইসরায়েলি যুদ্ধবিমান ভেবে তাতে গোলা ছুড়তে বসেছিল সিরিয়া।
কিন্তু গোলার আঘাত এড়াতে বিমানটি সিরিয়ায় রাশিয়া-নিয়ন্ত্রিত হেমিইমিম বিমান ঘাঁটিতে জরুরি অবতরণ করে। রাশিয়া শুক্রবার একথা জানিয়েছে।
সিরিয়ার প্রতিরক্ষামন্ত্রণালয় বলেছে, দামেস্কে ইসরায়েলের ছোড়া ক্ষেপণাস্ত্রের জবাবেই তারা গোলা ছুড়তে তৎপর হয়েছিল।
যাত্রীবাহী এয়ারবাস এ৩২০ এর অবতরণ করার কথা ছিল দামেস্কের আন্তর্জাতিক বিমানবন্দরে। কিন্তু এটি কাছের রুশ-নিয়ন্ত্রিত বিমান ঘাঁটিতে জরুরি অবতরণে বাধ্য হয়েছে।
